ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী
খাতুন হত্যা মামলার রায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অভিযুক্ত
সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। অমিয় বিএসএফের ১৮১ নম্বর
ব্যাটালিয়নের জওয়ান।আজ শুক্রবার কোচবিহারের বিভিন্ন সূত্রে জানা গেছে, রায়টি চূড়ান্ত ছাড়পত্রের জন্য দিল্লিতে বাহিনীর মহাপরিচালকের কাছে পাঠানো হবে। তবে বাহিনীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
সেনাবাহিনীর কোর্ট মার্শালের সমতুল্য বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট তাদের বিচার শেষ করেছেন গতকাল। গত ১৩ আগস্ট কোচবিহার শহর থেকে ১০ কিলোমিটার দূরে সোনারীতে বিএসএফের ১৮১ ব্যাটেলিয়নের হেড কোয়ার্টারে এই বিচারকাজ শুরু হয়।
অমিয় ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং বিএসএফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ আনা হয়েছিল।
মামলায় সাক্ষ্য দিতে বাংলাদেশ থেকে ফেলানীর বাবা ও মামা ভারতে গিয়েছিলেন।
গুয়াহাটি বিএসএফের ফ্রন্টিয়ারের ডিআইজি (কমিউনিকেশন) সি পি ত্রিবেদীর নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলী এই বিচারকাজ পরিচালনা করেন।










0 মন্তব্য(গুলি):
Post a Comment